আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণরা অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহেশ্বর কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, মহি উদ্দিন, আসাদুজ্জামান বাবু, নওদাবন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আব্দুল কাদের, সাবেক ব্যাংকার মানোয়ার হোসেন, প্রবীন ব্যক্তি বুলবুলী রানী, আইনুল হকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও কর্মচারী।
বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্যও দীর্ঘায়ু মানুষের জন্য স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও মর্যাদার বিষয়গুলো নতুনভাবে ভাবার ওপর গুরুত্ব দেয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
৩ ঘন্টা আগে