লগইন
আলমডাঙ্গার জামজামি ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ নিয়ে আলোচনা অব্যাহত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:৪৯ দুপুর ৮৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার জামজামি ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ নিয়ে আলোচনা অব্যাহত

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে লাঞ্ছিতের অভিযোগের ঘটনায় কয়েক দিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। একই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন শাহও মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পেছনের কারণ এবং অভিযুক্তদের বক্তব্য নিয়ে এখনো ভিন্ন আলোচনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার পর জামজামি ইউনিয়ন পরিষদে স্থানীয় গরুর হাট-সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেখানে চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয়রা জানান। অভিযোগ রয়েছে, এ সময় রিপন শাহকে মারধর করা হয়। চেয়ারম্যান নজরুল ইসলাম তাকে রক্ষা করার চেষ্টা করলে তিনিও লাঞ্ছিত ও মারধরের শিকার হন।

তবে স্থানীয়ভাবে ঘটনাটির পেছনে রাজনৈতিক বিরোধের পাশাপাশি গরুর হাটের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বিদ্যমান মতবিরোধের কথাও আলোচনায় এসেছে। ফলে ঘটনাটি কেবল রাজনৈতিক কারণে ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো বিরোধ ছিলÍতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে।

নজরুল ইসলাম জামজামি ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ত। তার বাবা আয়ুব হোসেনও অতীতে জামজামি ইউনিয়ন পরিষদের কয়েক বারের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ঘটনার কয়েক দিন পরও বিষয়টি এলাকায় আলোচিত হচ্ছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, কোনো বিরোধ বা অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে কিংবা প্রচলিত আইনের আশ্রয় নিয়ে সমাধান করা উচিত।

ইউনিয়ন পরিষদের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে লাঞ্ছিত করার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন স্থানীয়দের অনেকে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

৩০ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।