আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে শুক্রবার রাতে বাঘ ভেবে একটি বিপন্ন প্রজাতির বাঘডাসা হত্যা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে শুক্রবার রাতে বাঘ ভেবে একটি বিপন্ন প্রজাতির বাঘডাসাকে হত্যা
মুর্শিদ কলিন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে শুক্রবার রাতে বাঘ ভেবে একটি বিপন্ন প্রজাতির বাঘডাসা হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গ্রামের ফকির মোহাম্মদ নামের এক ব্যক্তি প্রাণীটিকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে নিজের পালিত কবুতরের অস্বাভাবিক চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন ফকির মোহাম্মদ। এসময় অন্ধকারে একটি প্রাণীকে কবুতরের খোপের পাশে অবস্থান করতে দেখে তিনি সেটিকে চিতা বাঘ মনে করেন। আত্মরক্ষার্থে এবং কবুতর বাঁচাতে তিনি ধারালো বল্লম দিয়ে প্রাণীটিকে আঘাত করেন। ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়।
এ বিষয়ে ফকির মোহাম্মদ বলেন, "রাত গভীর হওয়ায় আমি প্রাণীটিকে পরিষ্কার দেখতে পাইনি। ওর শরীরের ডোরাকাটা দাগ দেখে আমি নিশ্চিত হই যে এটি বাঘ। ভয় পেয়ে নিজের জানমাল রক্ষায় আমি বল্লম চালাই।
সকালে মৃত প্রাণীটিকে দেখতে গ্রামবাসী ভিড় জমান। পরে স্থানীয়রা শনাক্ত করেন যে এটি প্রকৃতপক্ষে একটি বাঘডাসা যা বর্তমানে দেশের একটি বিপন্ন প্রাণী। প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষাকারীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ঝোপঝাড় ও বন জঙ্গল কমে যাওয়ায় এসব প্রাণী লোকালয়ে চলে আসছে। তবে না চিনে এভাবে বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।
এলাকাবাসীর দাবি, এলাকায় মাঝেমধ্যেই এমন অদ্ভুত প্রাণীর দেখা মেলে। বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন নিরপরাধ ও বিপন্ন প্রাণীর মৃত্যু না ঘটে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
৯ ঘন্টা আগে