আলমডাঙ্গা থানা পুলিশের সহায়তায় ৩ মাদ্রাসা শিক্ষার্থী ফিরে গেল মায়ের কোলে
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের সহায়তায় ৩ মাদ্রাসা শিক্ষার্থী ফিরে গেল মায়ের কোলে
আলমডাঙ্গা থানা পুলিশের সহায়তায় ৩ মাদ্রাসা শিক্ষার্থী ফিরে গেল মায়ের কোলে। ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় তাদেরকে হাউসপুর এলাকা থেকে উদ্ধার পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গুচ্ছপাড়া গ্রামের রুবেল ইসলামের ছেলে বায়োজিদ ইসলাম(১২) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে হামিম(৮) ও মৃত সুজনের ছেলে জ্বীম( ১০) তিন জন গাংনী উপজেলার কাজিপুর হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। প্রায়ই তারা তিনজন একসাথে যাওয়া আসা করে। শনিবার বিকালে তারা তিনজন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে হাটবোয়ালিয়ায় আসে। সেখানে থেকে বামন্দি যাওয়ার জন্য ইজিবাইকে উঠে।
ইজিবাইক চালক তাদের আলমডাঙ্গা লালব্রিজ এলাকায় নিয়ে আসে। এসময় বায়োজিদ ইজিবাইক চালককে জিজ্ঞাসা করে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। এটা তো বামন্দির পথ না। ইজিবাইক চালক কোন উপায় না পেয়ে তাদেরকে লাল ব্রিজ এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়। পরে তারা একটি পাখিভ্যানে উঠে বামন্দি যাওয়ার কথা বললে ভ্যানচালক বামন্দি চিনতে না পারায় তাদেরকে হাউসপুর নিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় হাউসপুর এলাকা তারা তিনজন কান্না শুরু করে।
স্থানীয় লোকজন তাদের কান্না দেখে থানা পুলিশকে সংবাদ দিলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের নিকট থেকে বিস্তারিত শুনে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে আলমডাঙ্গা থানায় আসতে বলে। রাতেই তাদের পরিবারের লোকজন আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে তাদের তিনজনকে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
২৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
৩১ মিনিট আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
২ ঘন্টা আগে