লগইন
৩ নারী আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৬ | ১১:০০ দুপুর ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা | ৩ নারী আহত

মেহেরপুর সদর উপজেলার আসরাফপুর পূর্বপাড়ায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আসরাফপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাঞ্চন খাতুন, সবেদা খাতুন ও সুরাতন খাতুন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে ওই জমিতে তাদের পূর্বপুরুষরা বসবাস করে আসছেন। কিন্তু দারিদ্র্য ও অসচেতনতার সুযোগ নিয়ে বসতভিটার চার কাঠা জমি অন্য পক্ষের নামে রেকর্ড হয়ে যায়। সম্প্রতি সেই রেকর্ডের দাবি তুলে প্রতিপক্ষ তাদের উচ্ছেদ করে ঘর তোলার চেষ্টা শুরু করে।

আহত কাঞ্চন খাতুন জানান, বসতভিটা থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ছাবল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আরেক আহত সুরাতন খাতুন অভিযোগ করেন, ভুলবশত জমিটি প্রতিপক্ষের নামে রেকর্ড হয়েছে। সেই সুযোগে তারা জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করলে তিনি ও তার দুই শাশুড়ি বাধা দেন। তখনই তাদের মারধর করা হয়।

এই হামলায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার হুরমুতের ছেলে মিনাজ ও নগেন, মিনাজের ছেলে জুসের ও রনি, নগেনের ছেলে রিপন, রাজুর ছেলে ইসরাফিল, ইসরাফিলের স্ত্রী আসফিরা ও ছেলে আসিক এবং সবুর ও আরিফুলের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

অসহায় ও দরিদ্র এই পরিবারটি তাদের শেষ মাথা গোঁজার ঠাঁই রক্ষায় প্রশাসনের সহযোগিতা ও ন্যায়বিচারের আকুতি জানিয়েছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

২৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

১ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

২ ঘন্টা আগে
বিরতির আগে বহু সুযোগ নষ্ট, গোলশূন্য সমতা

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।