লগইন
৮ দিন নিখোঁজের পর কালীগঞ্জের মাঠ থেকে সেই ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
৮ দিন নিখোঁজের পর কালীগঞ্জের মাঠ থেকে সেই ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাঠ থেকে নিখোঁজের ৮ দিন পর ইকরামুল ইসলাম (২৬) নামের এক ইজিবাইক চালকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গ্রামের মাঠের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইকরামুল সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। কোলা ক্যাম্পের এএসআই সামছুল আলম জানান, মাঠের ধানক্ষেতে অর্ধÑগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা। পরে লাশটি নিখোঁজ ইকরামুলের বলে পরিবার শনাক্ত করে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, লাশটি সনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইকরামুলের বড় ভাই রুহুল আমিন জানান, গত ১২ অক্টোবর মঙ্গলবার সকালে ভাড়ায় চালানোর জন্য প্রতিদিনের ন্যায় নিজ গ্রাম তেতুলবাড়িয়া থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে ইকরামুল ইজিবাইক নিয়ে রওনা হয়। রাত ৮টার দিকে বাড়ী না ফিরলে তার সাথে ফোনে যোগাযোগ করা হয়। সেসময় ইকরামুল জানান, তিনি বাড়ী ফিরছেন। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩২ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩২ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।