লগইন
২ শতকের কথা বলে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার ঘটনায় মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

২ শতকের কথা বলে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার ঘটনায় মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২ শতকের কথা বলে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ তুলে মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন আলমডাঙ্গার বক্সীপুর গ্রামের মৃত আকবর আলীর বিধবা স্ত্রী আমেনা খাতুন। ৩০ নভেম্বর সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। পঠিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমিনা খাতুনের ৪ ছেলে মেয়ে। ছোট মেয়ে ফুলি খাতুনসহ জামাই লাল্টু আলী বিধবার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছে। বিধবার বাড়ির জমি মোট সাড়ে ৮ শতক। এক পর্যায়ে বাড়ি করার জন্য ছোট মেয়ে-জামাই তার নিকট ২ শতক জমি দাবি করেন। তিনি ২ শতক জমি দিতে সম্মত হলে গত  ১৩ জানুয়ারি ২০০৯ সালে মেয়ে জামাই অক্ষররজ্ঞানহীন আমিনা খাতুনকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায় ২ শতক জমি রেজিস্ট্রি করে নিতে। ওই দিন জমি রেজিস্ট্রির পর তারা বাড়ি ফিরে আসে। তারপর দীর্ঘ কয়েক মাস চুপচাপ। কোন সমস্যা হয়নি। গত অক্টোবর মাসে বাড়ির বাকী জমি অন্যান্য সন্তানের মাঝে ভাগ করে দিতে যান আমেনা খাতুন। সে সময় বাধে বিপত্তি। ছোট মেয়ে ও জামাই সমস্ত জমি তাদের বলে দাবি করে অন্যান্য ভাই-বোনদের ভাগ দিতে অস্বীকার করে। আমেনা খাতুনকে তারা জানায় যে, তুমি সব জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছো। এখন বাড়ির পুরো জমির মালিক আমরা। এমনকি জামাই মেয়ে বৃদ্ধ বিধবা মেয়েকেও তার বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। অসহায় বিধবা আমেনা খাতুন দাবি করেছেন যে, মাত্র ২ শতক জমি নেওয়ার কথা বলে তার মেয়ে জামাই মোহরীর সাথে যোগসাজশে প্রতারণা করে সমস্ত জমি রেজিস্ট্রি করে নিয়েছে। এখন, একদিকে আমেনা খাতুন গৃহহীন-আশ্রয়হীন। অন্যদিকে, বঞ্চিত সন্তানদের চাপ ও লাঞ্চনা গঞ্জনা। এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। তা না হলে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে উল্লেখ করেছেন।  

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।