লগইন
১২ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ব্যবসায়ী আশিকুর রহমান, হতাশ পরিবারে চলছে বোবা কান্না!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
১২ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ব্যবসায়ী আশিকুর রহমান, হতাশ পরিবারে চলছে বোবা কান্না!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের ব্যবসায়ী আশিকুর রহমান। আশিক বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। সন্তানের কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা। এ ঘটনার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হলেও পুলিশ আজও তার সন্ধান পাননি।

আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সাথে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের সাথে তার দীর্ঘদিন সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিকুর রহমান। মোরশেদের সাথে গাড়িতে যশোর যান। গাড়িতে যাওয়ার সময় তারা ফেসবুকে ছবিও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এখনও পর্যন্ত তার ফোন বন্ধ রয়েছে। মোরশেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোন বন্ধ পাওয়া যায়। বড় ভাই হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারনা করছি।

নিখোঁজ আশিকুরের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলে ১২ দিন ধরে নিখোঁজ। অনেক স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। পুলিশ বিভাগ যেন আমার ছেলেকে দ্রুত খুজে আমার বুকে ফেরত দেন। সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ৪ দিন পর অর্ধ-গলিত লাশ উদ্ধারের পর পরিবারে উৎকন্ঠা নেমে এসেছে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৫ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৯ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১০ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৪ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।