লগইন
১২ জন গণধর্ষণ শেষে এক যৌনকর্মিকে অকথ্য নির্যাতনের ঘটনায় আলমডাঙ্গার বলিয়ারপুরজুড়ে আলোচনার ঝড়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
১২ জন গণধর্ষণ শেষে এক যৌনকর্মিকে অকথ্য নির্যাতনের ঘটনায় আলমডাঙ্গার বলিয়ারপুরজুড়ে আলোচনার ঝড়


মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বলিয়াপুর গ্রামের মাঠে নিয়ে ১ যৌনকর্মিকে সঙ্ঘবদ্ধ ১২ জন গণধর্ষণ শেষে অলথ্য নির্যাতনের ঘটনায় গ্রামজুড়ে এখন আলোচনা সমালোচনার ঝড় বইছে। গত সোমবার রাতে গ্রামের ১২ যুবক এক যৌনকর্মিকে গ্রামের মাঠে নিয়ে আসে।

রাতে ওই মহিলাকে ১২ জন মিলে শারীরিকভাবে মিলিত হয়। পরে মহিলাটির যৌনাঙ্গে টর্চ লাইট প্রবেশ করিয়ে অকথ্য নির্যাতন করা হয়। প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে বলে এলাকাসূত্রে জানা গেছে।


এলাকাসূত্রে জানা গেছে, গত সোমবার রাতে আলমডাঙ্গার বলিয়ারপুর গ্রামের হুমায়ূনের ছেলে হালিম ও শহিদুলের ছেলে নুর নবী চুয়াডাঙ্গা থেকে ২৫/২৬ বছরে এক স্বামী পরিত্যক্তা যৌনকর্মিকে ভাড়া করে নিয়ে যায়। রাতে গ্রামের ক্যানেলের পাশে হলুদের ক্ষেতে রাতভর ১২ জন যুবক মিলে ফুর্তি করে।অভিযোগ উঠেছে, ফুর্তি শেষে ধর্ষকরা যৌনকর্মির যৌনাঙ্গে টর্চ লাইট প্রবেশসহ অকথ্য নির্যাতন করে। অকথ্য নির্যাতনের ফলে মেয়েটি প্রচ- অসুস্থ হয়ে পড়লে সকালে হালিম মোটরসাইকেলযোগে তাকে সোনাতন গ্রামের মোড়ে নিয়ে পাখি ভ্যানে তুলে দেয়।

সকালে সঙ্ঘবদ্ধ ওই যুবকদের অনেকে রাতের কাহিনি রসিয়ে রসিয়ে গ্রামের অনেকের কাছে বর্ণনা করে। বেলা বাড়ার সাথে সাথে বিষয়টা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে।


এ ব্যাপারে সরেজমিনে বলিয়ারপুর গেলে ইউপি সদস্য বাহাদুর আলী, শহিদুলসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেরই অভিযোগ করে উপরোক্ত কাহিনি জানান। জানা যায়, এই চক্রের প্রধান হোতা হালিম। তিনি মাঝে মাঝেই মহিলা ভাড়া করে গ্রামে নিয়ে গিয়ে দেহ ব্যবসা করান। তাছাড়া, এই সঙ্ঘবদ্ধ গণধর্ষণের ঘটনার সাথে একই গ্রামের জয়নাল সরদারের ছেলে শাকিল, ইসলাম উদ্দিনের ছেলে টিপু, আজিদের ছেলে মিঠুনসহ ১২ যুবক জড়িত।


এদিকে, এ ঘটনার প্রতিবাদ করায় হালিমের মা ও বাবা গত পরশু বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাদুর মেম্বারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হযনি। তবে অনেকেই জানিয়েছেন, নির্যাতনের শিকার যৌনকর্মি দশমাইল অথবা সাতগাড়ি হিজড়া পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।