লগইন
১১টি চোরাই ইজিবাইকসহ ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে হাতে আটক ৩
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
১১টি চোরাই ইজিবাইকসহ ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে হাতে আটক ৩


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ র‌্যাব-৬ মাগুরায় অভিযান চালিয়ে ১১টি চোরাই ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা শহরের ভায়না টিবি ক্লিনিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার সরসোনা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহীনুর সরদার, ভায়না টিবি ক্লিনিক এলাকার তিন্নি ওরফে টুনি ও ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হান্নান বিশ্বাসের ছেলে ইমরান হোসেন। এ সময় আরো ৪/৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে ১১টি ইজিবাইক ছাড়াও ৫৫টি ব্যাটারি উদ্ধার হয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এই ইজিবাইক চুরি সঙ্গে জড়িত। তারা বিভিন্ন জায়গা থেকে চোরাই ইজিবাইক ও মালামাল কেনাবেচা করে আসছিল। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান এ তথ্য জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩২ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৩ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।