লগইন
হরিণাকুন্ডুতে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ; থানায় ধর্ষন মামলা দায়ের, ধর্ষক ও তার সহযোগী পলাতক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ২০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ; থানায় ধর্ষন মামলা দায়ের, ধর্ষক ও তার সহযোগী পলাতক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গত ১০ ফেব্রয়ারি চুলে তেল দেওয়ার কথা বলে প্রতিবেশি এক দাদী ওই ছাত্রীকে বিশারত আলী (৫০) নামে এক লম্পটের হাতে তুলে দেয়। হাত ও মুখ বেঁধে লম্পট বিশারত তার উপর পাশবিক নির্যাতন চালায়। লোকলজ্জার ভয় ও স্থানীয় মাতুব্বররা বিচারের আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখ হয়।

বৃহস্পতিবার সন্ধার দিকে ঘটনাটি জানাজানি হয়ে পড়লে হরিণাকুন্ডু থানার পুলিশ এসে ভিকটিম ও তার মাকে থানায় নিয়ে যায়। লম্পট বিশারত রঘুনাথপুর গ্রামের মহর আলী ওরফে মওরার ছেলে। এলাকাবাসি জানায় রঘুনাথপুর গ্রামের ওই ছাত্রী মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। গত ১০ ফেব্রয়ারি সন্ধ্যার দিকে প্রতিবেশি দাদি ছালেহা খাতুন ওই ছাত্রীকে চুলে তেল দেওয়ার কথা বলে তার বাড়ীতে ডেকে নিয়ে যায়।

মেয়েটি ঘরের মধ্যে প্রবেশের সাথে সাথে আগে থেকেই ঘরে লুকিয়ে থাকা লম্পট বিশারত ঘরের দরজা ছিটকানি দিয়ে হাত পা ও মুখ বেঁধে তার উপর পাশবিক নির্যাতন চালায়। ধর্ষিতাকে ভয় ভীতি দেখিয়ে বিশারত বলে এ ঘটনা কাউকে জানালে খুন করে ফেলবো। মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মায়ের কাছে জানালে তার পিতা মাতা অনেকটা লোকলজ্জার কারণে তারা গোপন রাখে।

তাছাড়া সামাজিক নেতারাও সুষ্ঠ বিচারের আশ্বাস দেওয়ায় মামলা করতে যায়নি। গ্রামবাসির অভিযোগ রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের স্ত্রী ছালেহা বেগমের সঙ্গে লম্পট বিশারতের দীর্ঘদিন ধরেই সম্পর্ক রয়েছে। ছালেহার ঘরবাড়ি ও সংসার চালায় বিশারত। গ্রামের যুবতী নারিদের ফুসলিয়ে নিয়ে ছালেহা বেগম বিশারতের হাতে তুলে দেয়। ইতিপুর্বে এমন দুইটি ঘটনা নিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়েছে।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। লম্পট বিশারত ও তার সহযোগী ছালেহা বেগম পলাতক রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

১১ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২২ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩৩ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৩৫ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।