লগইন
হরিণাকুন্ডুতে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২১ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হরিণাকুন্ডুতে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা থেকে বারবার নি¤œমানের সামগ্রী সরিয়ে দিলেও ফের গায়ের জোরে একই সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের দৌলতপুর গ্রামের একটি গ্রামীণ রাস্তায় ইটের সলিং দ্বারা নির্মাণ কাজে এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় এক লাখ টাকা ব্যয়ে ওই গ্রামীণ রাস্তার ইটের সলিং দ্বারা নির্মাণ কাজের টেন্ডার সম্পন্ন করা হয়। এম আর এম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজটির টেন্ডার পান। ইতোমধ্যে ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইবাদত হোসেন জানান, গ্রামের মাঠে যাতায়াতসহ নানা প্রয়োজনে মানুষের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরেই এই রাস্তার জন্য ভোগান্তিতে রয়েছেন তারা। তিনি গ্রামের মানুষের কথা ভেবে নিজের ব্যক্তিগত জায়গা দিয়ে রাস্তা করতে দিয়েছেন। কিন্তু ঠিকাদার শুরু থেকেই এই রাস্তার কাজের জন্য ইটসহ অন্যান্য নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু করেন। এলাকাবাসী ওই নি¤œমানের সামগ্রী সরিয়ে দিলেও ফের তারা ওই একই ইট ও সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু করেন।

পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। কাঁপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে আমিও ওই নি¤œমানের ইট সরিয়ে মানসম্পন্ন সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারকে বলেছি।

এ বিষয়ে ঠিকাদার বকুল হোসেনের কাছে জানতে চাইলে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়ে সেখানে একজন কার্যসহকারী পাঠিয়েছিলেন। নি¤œমানের সামগ্রী সরিয়ে রাস্তায় সিডিউল অনুযায়ী কাজ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩০ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪০ মিনিট আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৫২ মিনিট আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

৫৪ মিনিট আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

১ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

১ ঘন্টা আগে
মেহেরপুরে বেপরোয়া ট্রাকের চাপায় খাদে উল্টে গেল ইজিবাইক, চালকসহ আহত ৪

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

২ ঘন্টা আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

২ ঘন্টা আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৩ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।