লগইন
স্বামী-স্ত্রীকে  বেঁধে কুপিয়ে জখম করে এলাহীনগরের বাবা ছেলের ৩টি গরু ডাকাতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
স্বামী-স্ত্রীকে বেঁধে কুপিয়ে জখম করে এলাহীনগরের বাবা ছেলের ৩টি গরু ডাকাতি


আলমডাঙ্গা ব্যুরো: স্বামীস্ত্রীকে হাত-মুখ বেঁধে মাঠের ভেতর নিয়ে কুপিয়ে জখম করে আলমডাঙ্গার এলাহীনগরের দুই কৃষকের ৩টি গরু ডাকাতি করে নেওয়া হয়েছে। সঙ্ঘবদ্ধ ডাকাতদল গত রবিবার দিনগত রাতে লাটাহাম্বারে তুলে গরুগুলি নিয়ে যায়। এ ঘটনায় গ্রামজুড়ে গরু চুরি ও ডাকাতির ভীতি বিরাজ করছে।


জানা গেছে, গত রবিবার দিনগত রাত ১১টার দিকে সঙ্ঘবদ্ধ ডাকাতদল আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের এলাহীনগর গ্রামের সোহরব ফকিরের বাড়িতে চড়াও হয়। গ্রামের শেষ প্রান্তে মাঠের ভেতর সোহরব ফকিরের বাড়ি। সে সময় সোহরব ফকির ও তার স্ত্রী ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। ডাকাতদল আতর্কিত হামলা চালিয়ে সোহরব ফকির ও তার স্ত্রীর মুখ-হাত বেঁধে ফেলা হয়। নিয়ে যাওয়া হয় মাঠে।

মাঠের ভেতর শুইয়ে হেসো দিয়ে তাদের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে ফেলে রাখে। ডাকাতদলের কেউ কেউ তাদের পাহারা দেয়। অন্যরা গিয়ে সোহরব ফকিরের দুটি গরু গরু ও তার ছেলে শাহীনের আরেকটি গরু নিয়ে যায়। গ্রাম থেকে কিছুটা দূরে ডাকাতদল তাদের লাটাহাম্বার ভিড়িয়ে রেখেছিল। গরু ৩টি নিয়ে লাটাহাম্বারে তুলে নিয়ে যায়।


সোহরব ফকির পেশায় ফকির। অত্যন্ত দরিদ্র। দরিদ্র সোহরব ফকিরের পরিবারে একমাত্র সম্বল ছিল দুটি গরু। গরু দুটি ডাকাতির পর কিছুতেই থামছে না তাদের কান্না।


এদিকে, হাতমুখ বেঁধে কুপিয়ে জখম করে গরু ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।