লগইন
সাংবাদিক তাপসের নিজ উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
সাংবাদিক তাপসের নিজ উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

মেহেরপুর অফিস ॥ সারাদেশের ন্যায় মেহেরপুরে চলছে সত্যপ্রবাহ। এই শীত নিবারণের জন্য মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে নবনির্মিত একটি মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে রঙিন ভালো মানের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ আন উল বাসার তাপস। শুক্রবার বিকালে তার নিজ গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে ৬৫ জন মাদ্রাসার শিক্ষার্থী ও ৪ জন শিক্ষকের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন হারুন বলেন, শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের জন্য তাপস ভাই যে উদ্যোগ নিয়েছে সত্যিই প্রশংসনীয়। শীতের প্রকোপের কারণে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। গ্রামের সকল বিত্তবান লোকেরা যদি যেকোন ভাবে মাদ্রাসার দিকে হাত বাড়িয়ে দেয় তাহলে এলাকার ছেলেরা ভালো ভাবে শিক্ষা গ্রহন করতে পারবে।

সাংবাদিক তাপস বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও মনুষ্য সৃষ্টি যে কোনো প্রতিঘাত থেকে এলাকার মানুষকে সুরক্ষার জন্য আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো। মানুষের জন্য ইতিবাচক কিছু করার জন্য নিজের কাছে ভালো লাগে। এভাবে আমার মত এলাকার লোকজন যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসে তাহলে ভাল কিছু করা সম্ভব। কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক তাপসের পিতা হারুন অর রশিদ হারুন সহ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৫৯ মিনিট আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৫৯ মিনিট আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৫ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৫ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৮ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৯ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

১০ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

১০ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।