লগইন
সমাজের সুষম উন্নয়নের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত করে তুলতে হবে:আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুন, ২০২২ | ০৬:০০ বিকাল ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সমাজের সুষম উন্নয়নের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত করে তুলতে হবে:আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ



আলমডাঙ্গায় স্বপ্নঘর ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আনন্দঘন সময় কাটালেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ও সিনিয়র সাংবাদিকরা।


জানা যায়, গতকাল ২৪ জুন বিকেলে আলমডাঙ্গার সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল স্বপ্নঘর ফাউন্ডেশন পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফিরোজ ইফতেখার, দৈনিক পশ্চিমাঞ্চল ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস, ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন। তাছাড়া উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ও স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রহমান মুকুল ও প্রধান উপদেষ্টা আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।


থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম স্বপ্নঘর ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থিদের হাতে শিক্ষা উপকরণ ও ঈদের পোষাক তুলে দেন।
এ সময় তিনি বলেন, সমাজের একটা বড় অংশকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজের সুষম উন্নয়ন নিশ্চিত করা গেলে সমাজ তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষিত করে, সুনাগরিকে পরিণত করে সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব পালন করে যাওয়ায় স্বপ্নঘর ফাউন্ডেশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি সমাজের সামর্থবানদের এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।


আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম মন্টু বলেন, যাদের সামর্থ আছে, তাদের উচিত সমাজের অবহেলিত জনগণের পাশে দাঁড়ানো। তাদের ভাগ্যের উন্নয়নে সহযোগিতা করা। তাদেরকে উন্নয়নে স্রোতে নিয়ে আসা। আজকের সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত করে তুলতে পারলে তারা একদিন উন্নয়নের মূল স্রোতধারাকে বেগবান করে তুলবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ ব্যাপারে সাংবাদিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে।


স্বপ্নঘর ফাউন্ডেশনের পরিচালক ও শিক্ষক জান্নাতুল মাওয়া ও শিক্ষক নাফিজা শর্মির সঞ্চালনায় আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থিরা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যে অতিথিদের মাতিয়ে রাখেন।
পরে থানা অফিসার ইনচার্জ আলমডাঙ্গার স্বয়ম্ভর লাইব্রেরী পরিদর্শন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

১ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

১ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৩ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

১১ ঘন্টা আগে
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
মুজিবনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্‌যাপনে র‌্যালি ও আলোচনা সভা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

১২ ঘন্টা আগে
সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ ঘন্টা আগে
৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।