লগইন
সফল পিতা আলমডাঙ্গার গামা মিয়া আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ডিসেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সফল পিতা আলমডাঙ্গার গামা মিয়া আর নেই


আলমডাঙ্গার কলেজপাড়ার সুপরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত কামাল উদ্দিন গামা মারা গেছেন। গতকাল বিকেলে কলেজপাড়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভূগছিলেন। তিনি চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুম কামাল উদ্দিন গামা আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের মরহুম আত্তাব মিয়ার ছেলে। তৎকালীন সময়ে সম্মানিত আফতাব উদ্দিন মিয়ার চার ছেলের মধ্যে কামাল উদ্দিন গামা ছিলেন সবার বড়। মরহুম গামা অবসরপ্রাপ্ত কর্নেল শফিউদ্দিন আহমেদ কায়রোর বড় ভাই।
মরহুম কামাল উদ্দিন গামার চার ছেলের মধ্যে বড় ছেলে মোস্তাক আহমেদ অঞ্জন ঢাকায় বিদেশি একটি কোম্পানির পদস্থ কর্মকর্তা, মেঝো ছেলে ইসতিয়াক আহমেদ মঞ্জু সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, সেঝো ছেলে মাহফুজ আহমেদ সজল সেনাবাহিনীর মেজর ও ছোট ছেলে সোহেল আহমেদ আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


মরহুম কামাল উদ্দিন গামা আলমডাঙ্গার সজ্জন ও মিষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। নিরহংকারী গামা মিয়ার মৃত্যু সংবাদ শুনে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কলেজপাড়ার বাড়িতে ছুটে আসেন। আজ সকাল ১০ টায় দারুসসালাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দু আ চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৪৯ মিনিট আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৪৯ মিনিট আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৪ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৫ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৫ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৬ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৬ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।