লগইন
শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী শেফালী ও ধানের শীষের এড. ফিরোজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী শেফালী ও ধানের শীষের এড. ফিরোজ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে বিএনপি ও আওয়ামীলীগ। রোববার এ তথ্য জানা যায়। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা শিকদারের স্ত্রী শেফালী বেগম।

গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী ঘোষনা করেন। অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসাবে নাম ঘোষনা করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক এ্যাড. মোঃ হুমায়ন বাবর ফিরোজের। বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ সোনা। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রæয়ারি শৈলকুপায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রæয়ারি, বাছাই ৪ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রæয়ারি ও প্রতিক বরাদ্দ ১২ ফেব্রæয়ারি নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১০ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।