লগইন
শৈলকুপায় বিএজিএড পাশের জাল সনদে চাকরির অভিযোগে মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপায় বিএজিএড পাশের জাল সনদে চাকরির অভিযোগে মামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপার নাগিরাট মাধ্যমিক বিদ্যালয়ে বিএজিএড জাল সনদে চাকুরি করছেবাবুল হুসাইন নামের ১ শিক্ষক। এ ব্যাপারে ঝিনাইদহ কোটে একটি মামলা দায়ের করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খন্দোকার গোলাম আকবর হ্যাপি। মামলার এজাহার সুত্রে জানা গেছে,ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা নাগিরাট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার মকরমপুর গ্রামের মাজেদ আলী বিশ্বাসের ছেলে বাবুল হুসাইন গত ০৭/০২/২০০৫ ইং তারিখে কৃষি শিক্ষক পদে যোগদান করে।যোগদানের সময় শিক্ষক বাবুল হোসেন তার সমস্ত পাশের আসল সনদ জমা না দিয়ে সে ফটোকপি জমা দিয়েছিল।

সে ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে জরিফ বিশ্বাস কলেজ থেকে বানিজ্য বিভাগে এইচএসসি পাশ করে। তখন তার ৪র্থ বিষয় ছিল কম্পিউটার শিক্ষা। এদিকে ২০০৪ সালে ওই কলেজে কৃষি শিক্ষা বিষয় চালু না থাকলে ও বাবুল হুসাইন তার ৪র্থ বিষয় কম্পিউটার শিক্ষার স্থলে কৃষি শিক্ষা জাল জালিয়াতির মাধমে স্থাপন করিয়া জাল সনদ কে আসল সনদ হিসাবে জমা দিয়ে চাকুরি তে যোগদান করে এবং একই সনদ দাখিল করিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে যশোরের কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজে বিএজিএড কোর্সে ভর্তি হয়ে ২০০৮ সালে পাশ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালে জরিফ বিশ্বাস ডিগ্রী কলেজে কৃষি শিক্ষা বিষয় চালু হয়।এদিকে এইচএসসিতে কৃষি শিক্ষা বিষয় না থাকলে কোন শিক্ষার্থী বিএজিএড কোর্সে ভর্তি হতে পারবেনা বলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিঞ্জপ্তিতে উল্লেখ রয়েছে। বর্তমানে বাবুল হুসাইন কৃষি শিক্ষক পদে কর্মরত থেকে সরকারী সমস্ত সুবিধা ভোগ করে চলছে।এব্যাপারে স্থানীয় নায়েব আলী ও শামীম মুন্সী জানান, তার ৪র্থ বিষয় এইচএসসি তে কৃষি শিক্ষা ছিল না কিন্তু কোনভাবে বাবুল হুসাইন কৃষি শিক্ষক পদে নিয়োগ পেল এটা আমাদের বোধগম্য নয়।মামলার বাদী খন্দোকার গোলাম আকবর হ্যাপি জানান তার শিক্ষকতা সনদে জালিয়াতি করার কারণে আমি বাদী হয়ে ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী শৈলকুপা আদালত ঝিনাইদহে মামলা দায়ের করেছি। শিক্ষক বাবুল হুসাইনের সাথে মোবাইল ফোনে যোগযোগ করলে তাকে পাওয়া যায়নি।প্রধান শিক্ষক মুকুল হোসেন জানান, আমি সবেমাত্র যোগদান করেছি। মামলা হয়েছে শুনেছি, তবে আমার কাছে এ ব্যাপারে কেউ কোন তথ্য চাইনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৬ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৭ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৮ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৯ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।