লগইন
শৈলকুপায়  দালালদের খপ্পরে পড়ে প্রসুতির মৃত্যু হলো ক্লিনিকে!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শৈলকুপায় দালালদের খপ্পরে পড়ে প্রসুতির মৃত্যু হলো ক্লিনিকে!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- বিউটি খাতুন (২৪) নামে এক নারীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে নিয়ে যাওয়া হয় নিকটস্থ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু বিধি বাম! সরকারী হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হয় বিউটি। হাসপাতাল গেটের সামনে অপেক্ষমান দালালরা বিউটিকে সরকারী হাসপাতালে ঢুকতে দেয়নি। প্রসব বেদনায় ছটফট করতে থাকা বিউটি খাতুনকে সেখান থেকে জোর পুর্বক ভাগিয়ে নিয়ে শৈলকুপা প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। তখন শনিবার (২৬ জুন) ভোর ছয়টা।

ক্লিনিকে ভর্তির পর কোন ডাক্তার ছিল না। ছিল না কোন প্রশিক্ষিত নার্স। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিউটি খাতুনের প্রসব বেদনা বাড়তে থাকে। ৩ ঘন্টা প্রসব বেদনায় ছটফট করতে থাকেন ওই প্রসুতি। বেদনায় নীল হয়ে পড়ে তার শরীর। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে গর্ভবতী বিউটি সকাল ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিউটি খাতুন শৈলকুপা পৌরসভার বাজারপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী। এদিকে বিউটির মৃত্যুর পর ক্লিনিকের ছয় মালিক ও ম্যানেজার গাঢাকা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্লিনিকের সামনে মোতায়েন করা হয় পুলিশ।

বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন আলী জানান রোগীর পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। সে কারণে আমরা কোন ব্যাবস্থা নিতে পারেনি। তবে পরিস্থিতি মোকাবেলায় ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট থাকায় দালালরা রোগীদের সরকারী হাসপাতালে ঢুকতে বাধা দেয়।

রোগীদের ভুলভাল বুঝিয়ে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। বিউটির ক্ষেত্রেও তাই হয়েছে। তবে হাসপাতাল কতৃপক্ষ দালালদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহন করে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়া গেছে শৈলকুপা উপজেলার কোন ক্লিনিকেই সার্বক্ষনিক ডাক্তার থাকেনা, থাকে কাগজে কলমে। শৈলকুপা হাসপাতালের প্রধান গেটের সামনেই গড়ে উঠেছে এই আধুনিক মানের কথিত ক্লিনিক। দেখে বোঝার উপায় নেই যে, এখানে সেবার মান শুন্যের কোঠায়। আলীশান ডেকোরেশনসহ সবকিছু থাকলেও শুধু নেই সার্বক্ষনিক ডাক্তার ও ডিপ্লোমা নার্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

৩১ মিনিট আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

৩৩ মিনিট আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

১ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

২ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

২ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৪ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

৫ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।