লগইন
শৈলকুপার ইউপি সদস্য ৪ বছর ধরে প্রবাসে, তার ভাতা উত্তোলন করছে কে ?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
শৈলকুপার ইউপি সদস্য ৪ বছর ধরে প্রবাসে, তার ভাতা উত্তোলন করছে কে ?


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় ৯নং মনোহরপুর ইউনিয়নের সদস্য জিন্নাহ আলম চার বছর বিদেশ থাকলেও তার ভাতা নিয়মিত উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ পাওয়া গেছে অতি গোপনে মনোহরপুর ইউনিয়নের সচিব ওয়াহিদুজ্জামান ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ওই ইউপি সদষ্যের ভাতার টাকা তুলে আত্মসাৎ করে যাচ্ছেন।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, চেয়ারম্যানের সাথে বনিবনা না হওয়ায় জিন্নাহ আলম বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন। জিন্নাহ আলমের স্ত্রী পলি খাতুন জানান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য না হওয়ার কারণে তার স্বামী চার বছর আগে বিদেশে চলে গেছেন।

তিনি বলেন স্বামী বিদেশ যাওয়ার পর সংসার চালাতে না পেরে একদিন চেয়ারম্যানের দপ্তরে গেলে তিনি বহু স্থানে সাক্ষর করিয়ে ১৫ হাজার টাকা দেন। এরপর থেকে আর কোন টাকা পায়নি। স্বামী জিন্নাহ আলমের প্রাপ্ত সরকারী ভাতা কিভাবে উত্তোলন করা হয় তা তিনি জানেন না বলে জানান। তবে সচিব ওয়াহিদুজ্জামান জানান জিন্নাহ আলম জানান, মেম্বরের সরকারী ভাতা স্ত্রী পলি খাতুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, জিন্নাহ আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তার স্ত্রীর কাছে সরকারী অর্থ বুঝিয়ে দেওয়া হয়। এলাকার একটি কুচক্রি মহল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এ বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩২ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩২ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।