লগইন
শেষ পর্যন্ত গ্রেফতার হলেন আলমডাঙ্গার আলোচিত প্রতারক নওদা বন্ডবিলের লাল্টু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
শেষ পর্যন্ত গ্রেফতার হলেন আলমডাঙ্গার আলোচিত প্রতারক নওদা বন্ডবিলের লাল্টু


শেষ পর্যন্ত গ্রেফতার হলেন গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী আলমডাঙ্গার আলোচিত প্রতারক নওদা বন্ডবিলের লাল্টু মিয়া। রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। চেক ডিজ অনার মামলায় ১ বছরের কারাদন্ডাদেশ ও ৪ লাখ ৪০ হাজার টাকার জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন।


জানা যায়, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে লাল্টু মিয়া (৫০) ৭/৮ বচর আগে আলমডাঙ্গা বাজারের মৃত জ্যোতিষ চন্দ্র কর্মকারের ছেলে শ্রীদাম কুমার কর্মকারকে ব্যংকের চেক দিয়ে তার বিপরীতে ৪ লাখ ৪০ হাজার টাকা নগদে গ্রহণ করেন। পরে সেই টাকা ফেরত দেয়নি এমনকি ব্যাংক লাল্টুর দেওয়া চেকটি ডিজ অনার করে।

এ ঘটনায় শ্রীদাম কুমার কর্মকার ২০১৬ সালে আদালতে এ সংক্রান্ত মামলা দায়ের করেন। মামলায় বিজ্ঞ আদালত লাল্টুকে ১ বছরের কারাদন্ডাদেশ, ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে লাল্টু দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে ছিলেন। রবিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম তাকে গ্রেফতার করেছে।

সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।


গ্রেফতার লাল্টু এলাকায় ভয়ঙ্কর প্রতারক হিসেবে পরিচিত। কৃষি ব্যাংক আলমডাঙ্গা শাখার কয়েকজন অফিসারের সহযোগিতায় তিনি কয়েক বচর আগে বিভিন্ন গ্রামের কৃষকের নামে ঋণ উত্তোলন করে আত্মসাৎ, ব্যাংকে দালালিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৫ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৯ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১০ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৪ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।