সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে মোটরসাইকেল ও রোলার এর মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক আহত
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি খোকসা গ্রামের মাঝামাঝি সড়কে মোটরসাইকেল ও রাস্তা নির্মাণ করার রোলার এর মুখোমুখি সংঘর্ষে দু'জন মিলের শ্রমিক গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন আমঝুপি উত্তরপাড়ার কালু মিয়ার ছেলে শরিফুল ইসলাম এবং মিরপাড়া আর জামশেদ আলীর ছেলে ইয়াসুল হোসেন। স্থানীয়রা জানান, দুজনেই আমঝুপি বাজারে আমিরদ্দীন এর মিলে কাজ করে। এসময় ইয়াসুল তার ছোট ভাইয়ের একটি মোটরসাইকেল নিয়ে আমঝুপি গাড়াডোব সড়কে যাচ্ছিল। খোকসা গ্রামের আগে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত রোলার রাস্তার একপাশে দাঁড়িয়ে়েছিল ।
রোলারের পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেল আসছিল। সেই মোটর সাইকেলের হেডলাইটের আলোয় ইয়াসুল কিছু না দেখতে পেয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। রাস্তাার উপরে থাকা রোলার এর মুখোমুখি ধাক্কা মারে। সময় তারা দুজন গুরুতর আহত হয় । স্থানীয়রা তাদের দুজনকে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এখন তারা দুজনেই চিকিৎসাধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১৩ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
১৭ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে