লগইন
মেহেরপুরে নদীতে পাড় দিয়ে হচ্ছে পুকুর ॥ মাটি যাচ্ছে ইটভাটায়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে নদীতে পাড় দিয়ে হচ্ছে পুকুর ॥ মাটি যাচ্ছে ইটভাটায়


মেহেরপুর অফিস ॥ মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী নদী কাজলা-ছেউটি। গাংনী উপজেলার উপর দিয়ে বয়ে সদর উপজেলা হয়ে মিশেছে ভৈরব নদীতে। সদর উপজেলার রাজনগর ও কলাইডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে বহমান এই নদীর মাঝে পাড় বেঁধে আবাদি জমির পাশে পুকুর করে মাটি দেওয়া হচ্ছে ইট ভাটায়। প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস হয়নি কারো। ভাটা মালিকদের দাবি ছেউটি নদীর মাঝে তার জমাজমি আছে।


সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মাঠের মাঝে অবস্থিত এসএসবি ইট ভাটা। ছেউটি নদীর মাঝামাঝি পাড় বেঁধে তৈরি করা হচ্ছে পুকুর। আবাদি জমির পাশেই সেই পুকুর। স্কেভেটর(ভেকু) মেশিন দিয়ে গভীর করে মাটি তুলে ট্রাক্টর টলিতে মাটি ভরা হচ্ছে।

এই মাটি সরবরাহ করা হচ্ছে সেলিম মোল্লার মালিকানা এসএসবি ভাটা ও তার ভাগ্নে সজল মোল্লার ইট ভাটায়। এলাকার প্রভাবশালী হওয়ার কারনে কেউই কিছু বলার সাহস করছে না।


স্থানীয় কয়েকজন সংকোচের সাথেই বলেন সেলিম মোল্লা বলেছে জমি আমার তবে নদীর ভিতরে তার জমি আছে কিনা সে আর সরকারের লোক জানে।


নদী দখল করে এবং জমি শ্রেণী পরিবর্তনের অনুমতি ছাড়া কিভাবে আবাদি জমিতে পুকুর কাটতে স্কেভেটর(ভেকু) মেশিন দিয়ে পুকুর কাটছেন জানতে চাইলে মেশিন মালিক সাজেদুল ইসলাম হেবল বলেন, আমার কয়েকটি গাড়ি। মিজান নামের একজনের কাছে গাড়ি ভাড়ায় দিয়েছি। কোথায় মাটি কাটছে তা আমি জানি না।


নদী দখল ও জমির শ্রেণী পরির্বতন করে পুকুর করার বিষয়ে জানতে চাইলে সজল মোল্লা বলেন, এই জমি আমি ও মামা যৌথভাবে কিনেছিলাম। ভাটায় মাটি দরকার তাই নিজের জমি পুকুর করছি।


এসএসবি ভাটা মালিক সেলিম মোল্লা বলেন, ইট ভাটায় মাটি লাগে জেলার সবাই জানে যে মাটি দিয়ে ইট কাটা হয়। আমরা পুকুর না করলে মাটি পাবো কোথায়। মাটি আমরা কাটি আমরা যদি মাটি না কাটবো তাহলে মালিক সমিতিকেই টাকা দিবো কেনো। জমি আমার দাদার আমলের আমি চাচার কাছ থেকে কিনেছি। নদী দখল করিনি নদীর মাঝে পাড় দিয়েছি। পাড় দেওয়ার পরেও আমার জমি আছে।


সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম জানান, নদী দখল করে মাটি কাটছে বিষয়টা আমার জানা ছিলোনা। আমি ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।