লগইন
মেহেরপুরে দুই সহদর হত্যা মামলার ৫৬ আসামীকে কারাগারে প্রেরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৩৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে দুই সহদর হত্যা মামলার ৫৬ আসামীকে কারাগারে প্রেরণ

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাধাকান্তপুর ধলা গ্রামের নির্বাচনী সহিংসতায় দুই হত্যা মামলার ৫৬ জন আসামীকে কারাগারে পাঠানোর দির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শিরিন নাহারের আদালতে আসামীদ্বয় আতœসমর্পন করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার প্রধান আসামীসহ ৫৬ আসামীর এক মাসের অন্তবর্তীকালীণ জামিন দিয়েছেন উচ্চ আদাল।

গত (৯ডিসেম্বর ২০২১) উচ্চ আদালতের বিজ্ঞ বিচারক মি.জাহাঙ্গীর হোসেন ও মি. আতাউর রহমানের দৈত বেঞ্চ আসামীদের জামিন আবেদন মঞ্জুর করে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালীণ জামিন প্রদান করেন। অন্তবর্তীকালীণ জামিনের নির্ধারিত সময় পার হয়ে গেলে মেহেরপুর আদালতে হাজির হয়ে আতœসমর্পন করেন আসামীদ্বয়। এসময় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডঃ একেএম শফিকুল আলম।

বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন খন্দকার আব্দুল মতিন ও কোর্ট পরিদর্শক গোলাম মোহাম্মদ। মামলা সূত্রে জানা গেছে,, দ্বিতীয় ধাপে নির্বাচনে গাংনীর কাথুলী ইউপির ৬ নং ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর মধ্যে বাক বিত-া হয়। এরই জের ধরে আধিপত্য বিস্তারে গত ৮ নভেম্বর ২০২১ইং তারিখে সকালে মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের সংঘর্ষে আজমাইন হোসেন টুটুলের ফুপাতো দুই ভাই সাহাদুল ও জাহারুলকে নৃশংসভাবে খুন করে আতিয়ার রহমানের লোকজন। এঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ২০জন আহত হয়।

নিহত সাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামী করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৯,তারিখ-০৯/১১/২০২১। মামলার পর ওই দিন গাংনী থানা পুলিশ এজাহারভুক্ত ৭জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৪১ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৪১ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।