লগইন
মেহেরপুরে ওসি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মার্কেট নির্মাণে বাধার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে ওসি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মার্কেট নির্মাণে বাধার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

মেহেরপুর অফিস ॥ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে নিজের জমিতে মার্কেট নির্মাণ করতে পুলিশি বাঁধা ও হয়রানির শিকার হওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। সোমবার দুপুরে আমঝুপি বাজার তার নিজ অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমঝুপি গ্রামের মৃত আলী আকবরের ছেলে আশরাফুজ্জামান আমার নিজের জমি তার দাবি করে বিভিন্ন জায়গায় মামলা করেছে। আমার নিজ নামে একটি জায়গা যার দাগ নম্বর আর এস ২০৩৫। এই জমিটি আমার পিতার কেনা জমি। পরবর্তীতে আমার পিতা নিকট হতে আমরা তিন ভাই খারিজ দলিল সূত্রে মালিকানা পত্তন করি এবং এই জমিটি দীর্ঘ ২৫ বছর যাবত মেহেরপুর পূবালী ব্যাংক শাখা রয়েছে এবং বর্তমান চলমান।

২০৩৫ দাগ জমিতে আমার পুরাতন ৬টি দোকান ঘর ছিল। আমি আধুনিক দোকান নির্মাণ করার জন্য পুনরায় বিল্ডিং ভেঙে নতুন ভবনের কাজ শুরু করি। এক বছর যাবৎ কাজটি চলমান। নানা ধরনের বেআইনি বাধার কারণে যাকে বাদী করা হয়েছে আমার বিরুদ্ধে তার বা তার পিতা-মাতা দাদা কারোরই জমি নাই এই দাগ নম্বর এ। মেহেরপুর আদালতসহ উচ্চ আদালত সেই মামলা খারিজ করে দেয়। এমতাবস্থায় আমি পুনরায় আমার জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করি।

তিনি আরও বলেন, আশরাফুজ্জামান স্থানীয় চেয়ারম্যান বোরহান উদ্দিন আহদেম চুন্নুকে হাত করে আমার জমি জোর করে দখল করার চেষ্টা করছে। সেই সাথে মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নির্দেশে পুলিশ এসে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ওসি নিজেও আমাকে কাজ বন্ধ করার হুমকি দিচ্ছে এবং বিভিন্ন মামালা দিয়ে হয়রানি করবে বলেও জানান তিনি। এমতাবস্থায় আমি নিজের জমিতেও ঘর নির্মাণ করতে পারছি না।

প্রতিদিনই আতঙ্কে দিন পার করছি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এইভাবে আমাকে হয়রানি করছে এবং কাজ বন্ধ করে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাবার সাথে হাটযাত্রা

৫৩ মিনিট আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৫৩ মিনিট আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

৩ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।