লগইন
মেহেরপুরে আল্লাহর দলের সদস্য আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে আল্লাহর দলের সদস্য আটক



মেহেরপুর অফিস ॥ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সদস্য জাহিদ হাসান(২২)কে লিফলেট বিলি বন্টন ও প্রচার করার সময় আটক করে বারাদি ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী। আটক জাহিদ হাসান যশোর জেলার চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে। রবিবার সন্ধ্যা রাতে আমলকি বাজার থেকে তাকে আটক করা হয়।


বারাদি বাজার ক্যাম্প ইনচার্জ আব্বাস আলী জানান, নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সদস্যরা আমঝুপি বাজারে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে জাহিদ হাসান নামে এক যুবক কে আটক করে থানায় প্রেরন করা হয়।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদারা খাঁন জানান, সদর উপজেলার আমঝুপি বাজারে রাতে এক যুবক আল্লাহর দলের প্রচারসহ লিফলেট বিলি বন্টন করছে এমন সংবাদের ভিত্তিতে বারাদি পুলিশ ক্যাম্পের একটি টিম তাকে আটকসহ কাছে থাকা লিফলেট উদ্ধার করে। আটক জাহিদ হাসানকে গত ৬ আগষ্ট সন্ত্রাস দমন আইনের ৭ নং মামলার পলাতক আসামী হিসেবে আদালতে প্রেরন করা হয়েছে।


এবিষয়ে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ (স) ২০১৩ এর ৬(২) ১০/১২/১৩ ধারা একটি মামলা দায়ের করা হয়। যার জি আর নং ২১৭/২০। জাহিদ হাসান ফার্মাসিটিতে ডিপ্লোমায় ইন্টার্নি করার নাম করে জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আল্লাহ দলের হয়ে সদস্য সংগ্রহ করার কাজ করতো বলে জানা যায়।


সোমবার বিকেলের দিকে জাহিদ হাসানকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মোহাম্মদ শাহিন রেজা তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪৩ মিনিট আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৪ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

৪ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।