সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ ও পতাকা উত্তোলন
মেহেরপুর প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সকাল আটটার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবন চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্প মাল্য ও পতাকা উত্তোলন করা হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সদস্য ও মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম খোকন, সদর যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তহিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিকসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি
১ ঘন্টা আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি
৫ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১ দিন আগে