লগইন
মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের  স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন ও সহযোযোগিতা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন ও সহযোযোগিতা প্রদান


আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল আনুষ্ঠানিকভাবে দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সময়ে স্বল্পপুজির ১০জন ব্যবসায়িকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।


মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আজিম উদ্দীন আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। আলমডাঙ্গা হাইরোডস্থ হোটেল ভি আইপি-র নীচ তলায় অবস্থিত মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।


এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, প্রত্যেক মানুষের উচিত নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের জন্য কিছু করা। মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। যারা আলমডাঙ্গার মানুষের জন্য কিছু করতে চান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তাদের জন্য এটা একটা উন্মুক্ত প্লাটফর্ম। দেশে কিংবা বিদেশে থেকেও যে কোন ব্যক্তি এ সংগঠণের সাথে যুক্ত হতে পারেন। ইতোপূর্বে এ সংগঠণের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা, আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। চিকিৎসা প্রদান করবেন ডাক্তার নুজরুল ইসলাম।

এ সেবা কার্যক্রম উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ছিলেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার মহসীনুজ্জামান চাঁদ, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়াহেদ সহ সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, জৈষ্ঠ্য সদস্য বিজেস কুমার রামেকা, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম মুকুল প্রমূখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাসেল মিয়া

২৯ মিনিট আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

২ ঘন্টা আগে
ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের হস্তান্তর, এখনো নিখোঁজ একজন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

৩ ঘন্টা আগে
জাতীয় গ্রিড সিস্টেম সচল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

৩ ঘন্টা আগে
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।