লগইন
মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে নিহত মেডিকেল শিক্ষার্থী আলমডাঙ্গার আনাসের দাফন সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে নিহত মেডিকেল শিক্ষার্থী আলমডাঙ্গার আনাসের দাফন সম্পন্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে নিহত আলমডাঙ্গার মেধাবী ছাত্র আল শাহরিয়ার আনাসের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুম‘আর নামাজ পর জানাযার নামাজ শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। আনাস ঢাকার উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের খইয়াছড়া ঝরনার পাহাড় থেকে কূপে পড়ে যান আনাস। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আনাস।


নিহত আনাস আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আল মদিনা গার্মেন্টসের স্বত্তাধিকারী খন্দকার আব্দুল্লাহ আল মামুনের বড় ছেলে। আনাস ঢাকার উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


শুক্রবার জুম্মার নামাজের পর দারুসসালাম ঈদগাহ ময়দানে কয়েক হাজার শোকাতুর মানুষ আনাসের জানাজায় অংশ নেন। আনাসের বাবা ছেলের শোকে পাথর হয়ে যাওয়া আব্দুল্লাহ আল মামুনের সাথে জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাসান কাদির গনু, সাবেক মেয়র মীর মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি হাজি গোলাম রহমান সিঞ্জুল, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন,গার্মেন্টস সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু। আনাসের দাদা হাজি খন্দকার রফিক উদ্দিন, বড় চাচা গোলাম আজম বিটু, ছোট চাচা আব্দুল কাদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৪ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৪ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৮ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৯ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৯ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

১০ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

১০ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।