লগইন
মাশরাফির দুই মেয়ে করোনায় আক্রান্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ২৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
মাশরাফির দুই মেয়ে করোনায় আক্রান্ত

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ।

মাশরাফির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় মাশরাফিকন্যা হুমায়রার। পরে পাঁচ দিন আগে তার ছেলে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে।করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তানকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বতর্মানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুজনেই সুস্থ আছে। তাদের জ্বর নেই শরীরে। দেশবাসীর কাছে তাদের করোনামুক্তি জন্য দোয়া চেয়েছেন মাশরাফি ও তার স্ত্রী সুমি। 

চলতি বছরের জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি। গত ২০ জুন সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে নিজের করোনা আক্রান্তের খবর জানান তিনি। সেই খবর শোনার তিনদিন পরেই তার ছোট ভাই মোরসালিন করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। 

এরপরদিনই জানা যায় মাশরাফিপত্মী সুমনা হকও এই মহামারীতে আক্রান্ত। ওই সময় মা-বাবা কোভিড-১৯ পজিটিভ ধরা পড়লেও সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কয়েক দফায় টেস্টের পর গত ১৪ জুলাই করোনা থেকে মুক্তি মেলে মাশরাফির। এরইমধ্যে সুস্থ হয়ে ওঠেন তার স্ত্রী ও ছোটভাইও। 

বাবা-মা ও চাচার সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

২৯ মিনিট আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৩০ মিনিট আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৩ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৪ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৫ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৬ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।