লগইন
ভয়ংকর শব্দ দুষনে বন্ধ করতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ভয়ংকর শব্দ দুষনে বন্ধ করতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ভয়ংকর শব্দ দুষনের কবলে পড়েছে ঝিনাইদহ। নূন্যতম মাইকিং ন্যুইসেন্স আইন মানা হয় না। সকাল, সন্ধ্যা গভীর রাতে মাইকের শব্দে মানুষের কান ঝালাফালা হয়ে পড়ে। অতিষ্ঠ হয় জনজীবন। এদিকে শব্দ দূষন রোধে ঝিনাইদহ শহরে যত্রতত্র মাইকিং বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঝিনাইদহ যুব ফেডারেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুব ফেডারেশনের আহবায়ক এস এম রবি। উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ খন্দকার হাফিজ ফারুক, এ্যাড. লিয়াকত আলী, পুজা উদযাপন পরিষদের এ্যাড. কানন কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের একরামুল হক লিকু, রাজু আহমেদ মিজান, বিএম আনোয়ার হুসাইন ও এস ঘরানা ইন্সটিটিউটের পরিচালক শাহানাজ পারভিন সেতু। লিখিত বক্তব্যে বলা হয় ঝিনাইদহ শহরের শব্দদূষন সহ্যসীমা অতিক্রম করেছে। ফুল ভলিয়ম সাইন্ডে মাছ, মাংস, কোচিং সেন্টারে ভর্তি, প্রাইভেট হাসাপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের প্রচার, এনার্জি বাল্ব এবং ইদুর মারার ঔষধ বিক্রি, পাড়া মহল্লায় পিকনিকের নামে রাতভর গানবাজনাসহ নানা অজুহাতে প্রচার মাংকিং অব্যাহত রয়েছে।

এছাড়াও যানবাহনের হর্ন, রাতে ইটভাঙ্গার শব্দ, সিমেন্ট মিকসারের শব্দ গ্রীলের দোকানের হাতুড়ি পেটানো, জেনারেটরের শব্দ ও দোকানে উচ্চ আওয়াজে গান বাজানো শব্দসহ নসিমন করিমনের ভটভটির শব্দে অতিষ্ট হয়ে পড়েছে শহরবাসী। অতিমাত্রায় শব্দ দূষনের ফলে মানুষের শ্রæতিশক্তি হারিয়ে ফেলছে। শব্দদূষনের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশু, গর্ভবতি মা এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তি। মাত্রাতিরিক্ত শব্দদূষনের ফলে শ্রবনশক্তি লোপ, উচ্চ রক্তচাপ, মাথাধরা, অনিদ্রা, হৃদযন্তের সমস্যাসহ নানা রকম মানষিক সমস্যা সৃষ্টি হয়। পরিবেশ অদিদপ্তরের এক জরিপের উদ্বৃতি দিয়ে সাংবাদিক সম্মেলনে বলা হয় মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতিমধ্যেই দেশের প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবনশক্তি হ্রাস পেয়েছে। শব্দ দুষন থেকে পরিত্রাণ পেতে যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৪৬ মিনিট আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।