সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পিএইচডি ডিগ্রী অর্জন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃকৃষি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: নুর আলম সিদ্দিকী পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন । সম্প্রতি পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৪৬ তম সভায় তার এ ডিগ্রী অনুমোদিত হয়।
প্রফেসর ড. সুলতান আহমেদ এর তত্ত¡াবধানে তার গবেষণার বিষয় ছিল “কৃষিতাত্তি¡ক ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে মসুর ডালের ফলন বৃদ্ধি করা”। ড. মো: নুর আলম সিদ্দিকী রংপুরের পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের পশ্চিম ফকিরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মৃত সিরাজ উদ্দিন একজন আদর্শ শিক্ষক ছিলেন । মাতা রেজিয়া বেগম একজন গৃহিনী।
ইতিপূর্বে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএস-সি,এজি (অনার্স), পবিপ্রবি থেকে এমএস (এগ্রি: বোটানী) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন বিষয়ে এমপিএইচ ডিগি অর্জন করেন। দেশী-বিদেশী জার্নালে তার ২৩ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে । বর্তমানে তিনি পুষ্টিস্তর উন্নয়নকল্পে কৃষি, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা
১৫ ঘন্টা আগে
আর্থিক সংকটে অনিশ্চিত এসএসসি পরীক্ষা, শুভর পাশে এবিজি ফাউন্ডেশন
১৮ ঘন্টা আগে