লগইন
বাংলাদেশের রিকশা নিউইয়র্কের গ্যালারিতে প্রদর্শনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
বাংলাদেশের রিকশা নিউইয়র্কের গ্যালারিতে প্রদর্শনী

আন্তর্জাতিক ডেক্স: নিউইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন নিউইয়র্কের ‘ব্রুকলীন ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারি’-তে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেন। গত ৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে আমদানিকৃত এই বর্ণিল রিকশাটির প্রদর্শনীতে অংশগ্রহণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সাথে আলাপ করেন এবং রিকশা ও এর নেপথ্য শিল্পীদের সম্পর্কে দর্শনার্থীদের অবগত করেন। এসময় তিনি বলেন, রিকশা শিল্পকর্মটি বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক চেতনার একটি সুন্দর প্রকাশ। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার দর্শক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করতে পারবে বলে তিনি আশাব্যক্ত করেন। শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন’কে যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে বাংলাদেশের ভিন্নধর্মী, স্বকীয় এবং অকৃত্রিম শিল্পের এ সেতুবন্ধন স্থাপনের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

শিল্পী এ্যান্ডি আইজ্যাকসন কনসাল জেনারেলকে জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী এ রিকশার নাম দিয়েছেন “অথেনটিক সাইকেল রিকশা”। পাবলিক আর্ট প্রজেক্টের অংশ হিসেবে ‘RickshawNYC’ নামে এই চমৎকার যানটি কেবল বাহনের কাজই করে না বরং এর শরীরে রিকশা শিল্পী’র আঁকা ছবিতে বাংলাদেশের মানুষের স্বপ্ন, আনন্দ, বেদনা ও কল্পনা ফুটে ওঠার বিষয়টি শিল্পীকে গভীরভাবে নাড়া দেয়। তারই প্রেক্ষিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ও আমেরিকান দর্শক আগ্রহসহকারে এই রিকশাটি দেখছেন এবং বাংলাদেশের অথেনটিক পাবলিক আর্ট উপভোগ করছেন। উল্লেখ্য, আগামী শনিবার ও রবিবার (১২ ও ১৩ ডিসেম্বর ২০২০) এই প্রদর্শনী চলবে বলে শিল্পী কনসাল জেনারেলকে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।