সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ঝিনাইদহে ছাত্রলীগের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগ। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা, আলাদা কশিমন গঠন করেন ১৫ ও ২১ আগস্ট হামলার ঘটনায় জড়িত দোষি মৃত ব্যক্তিদের মরোনত্তর বিচার দাবি করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা
১৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা
১৬ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
১৯ ঘন্টা আগে