লগইন
প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ও তার নামে কুৎসা সম্বলিত লিফলেট ছড়িয়ে দেওয়ার মামলায় দুজন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ও তার নামে কুৎসা সম্বলিত লিফলেট ছড়িয়ে দেওয়ার মামলায় দুজন গ্রেফতার


আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ও তার নামে কুৎসা সম্বলিত লিফলেট ছড়িয়ে দেওয়া মামলায় অভিযুক্ত রাজমিস্ত্রী শুকুর আলীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গোপনে ওই রমনীর মোবাইল থেকে তার নগ্ন কিছু ছবি নিয়ে শুকুর মিস্ত্রী কুপ্রস্তাব দেয়। এতে প্রবাসীর স্ত্রী রাজি না হলে শুকুর আলী আপত্তিকর ছবি ও লিফলেট বাড়ির সামনে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গৃহবধূর বাবা আলমডাঙ্গা থানায় শুকুর আলীর নামে পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। শুকুর আলীকে গ্রেফতারের পর সে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমুলক জবানবন্দী দিয়েছে। পরে শুকুর আলীর স্বীকারোক্তি মোতাবেক এক কম্পিউটার দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।


রাজমিস্ত্রী শুকুর আলী উপজেলার সাহেবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ও কম্পিউটার কম্পোজার আবুল বাশার সরোজগঞ্জ এলাকার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।


জানা গেছে, আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা বছর তিনেক আগে সরোজগঞ্জ এলাকার বোয়ালিয়া গ্রামে বিয়ের করেন। বিয়ের এক বছর পর স্ত্রী ফারজানাকে বাড়িতে রেখে তিনি কুয়েতে চলে যান।


এরই মাঝে প্রায় দেড় বছর আগে সাহেবপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে শুকুর মিস্ত্রী ফারজানার বাপের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়। এ সময় ফারজানার সাথে শুকুরের পরিচয় ঘটে। ফারজানা ও তার প্রবাসী স্বামীর সাথের কিছু নগ্ন ছবি মোবাইলে ছিল। শুকুর মিস্ত্রী কৌশলে ফারজানার মোবাইল থেকে ছবিগুলো চুরি করে নিজের মোবাইলে নিয়ে নেয়।

এরপর সে শুরু করে ফারজানাকে ফাঁদে ফেলার কাজ। অনবরত কুপ্রস্তাব দিতে থাকে। দেড় বছর ধরে নানা ফন্দিফিকির করেও সে প্রবাসীর স্ত্রীকে কাছে টানতে পারেনি। অবশেষে শুক্রবার গভীর রাতে আনোয়ার হোসেনের বাড়ির সামনে আগের চুরি করা কিছু নগ্ন ছবি ও কুরুচিপূর্ণ লিফলেট ফেলে যায়।


শনিবার রাতে ফারজানার শ্বশুর আনোয়ার হোসেন বাদি হয়ে থানায় শুকুর মিস্ত্রীর নামে পর্ণগ্রাফি আইনে মামলা করেন। গ্রেফতারকৃত শুকুর আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং কম্পিউটার দোকানদার আবুল বাশারকে সংশ্লিষ্ট মামলায় আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৩ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৩ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৪ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৪ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১০ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১২ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।