ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহ জাহিদুর রহমান তারিকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা কমান্ডার সিদ্দিক আহমেদ, সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদৎ বরণকারীদের আত্মার মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।