লগইন
পিইসিতে ‘অটো পাস’ আপাতত চিন্তায় নেই: প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৩৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
পিইসিতে ‘অটো পাস’ আপাতত চিন্তায় নেই: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

করোনার মহামারি শেষে সেপ্টেম্বরে স্কুল খুললে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে, এর পরে খুললে স্কুলে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, এক্ষেত্রে অটো পাসের কোনো চিন্তা আপাতত সরকারের নেই । তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না খোলার পরিস্থিতির ওপর তিনটি বিকল্প চিন্তা মাথায় রেখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে আগামী সপ্তাহে পাঠানো হবে ।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন এ পরিকল্পনার কথা জানান ।

প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা আছে। কিন্তু এই পরীক্ষাটা নিতে হলে আমাদের হাতে পাঠদানের যে সময় আছে, সেই সময়টা পারছি না।

‘আমরা সেপ্টেম্বরের দিকে যদি স্কুল খুলতে পারতাম, তাহলে শর্ট সিলেবাস তৈরী করে একটা পরীক্ষা (প্রাথমিক সমাপনী) নেওয়ার চিন্তা-ভাবনা ছিল। আমরা শর্ট সিলেবাস করে পরীক্ষাটা নেব। না হলে কেন্দ্রীয় পরীক্ষা হবে না। আবার যদি তা না (সেপ্টেম্বরে না খুলে) হয়, অক্টোবরের দিকে খুলে, তাহলে ৫০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করতে পারি কি-না? যদি সম্ভব হয়, তাহলে এমসিকিউ করতে পারি ৫০ নম্বরের। এগুলো আমাদের চিন্তা-ভাবনা। পরীক্ষা (প্রাথমিক সমাপনী) আমরা রাখব, পরীক্ষার কোনো বিকল্প নেই।’

জাকির হোসেন বলেন, যেহেতু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারব কি-না বলতে পারছি না, অক্টোবর-নভেম্বরের দিকে খুললে, তখন কী অবস্থা হবে- আমরা একটা মূল্যায়নের ভিত্তিতে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা করছি।

অক্টোবরে না খুললে কী পদক্ষেপ নেওয়া হবে- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, অক্টোবরে না খুললে নভেম্বরে খুলবে, নভেম্বরে না খুললে তখন বিকল্প ব্যবস্থা নেব। তবে সেই বিকল্প ব্যবস্থার কথা জানাননি প্রতিমন্ত্রী।

সমাপনী পরীক্ষার বদলে অটো পাসের চিন্তা-ভাবনার কথা আমরা শুনেছি- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, না। এ রকম কোনো চিন্তা-ভাবনা আমাদের নেই, অটো পাসের চিন্তা নেই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে পরীক্ষা নেওয়া হবে না। এ রকম হুট করে বলা যায় না।

‘অটো পাসের বিষয়টা, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের ওখানে আমাদের মাধ্যমিকের সচিব এবং আমাদের সিনিয়র সচিব কথা বলেছেন, এটা নিয়ে (অটো পাস) আলোচনা করেছেন যে এ রকম কিছু করা যায় কি-না।’

জাকির হোসেন বলেন, আমাদের বিশেষজ্ঞ আছে, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমরা তাদের নিয়ে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা যাই করি আমাদের অভিভাবক আছেন, আমরা সার-সংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি যেটি অনুমোদন করে দেবেন, আমরা সেটি বাস্তবায়ন করব।

প্রাথমিক সমাপনী নিয়ে তিনটি পরিকল্পনার সার-সংক্ষেপ আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পঞ্চম শ্রেণির নিচের ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষার কী হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাদের বার্ষিক পরীক্ষা হবে স্কুলে স্কুলে। অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১০ সেকেন্ড আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

২৯ সেকেন্ড আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৪১ মিনিট আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৪৪ মিনিট আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪৬ মিনিট আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৬ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৬ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।