লগইন
নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মোবাইলফোন অফিস ভাংচুরের ঘটনায় রাতে আলমডাঙ্গায় তুলকালাম কান্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মোবাইলফোন অফিস ভাংচুরের ঘটনায় রাতে আলমডাঙ্গায় তুলকালাম কান্ড

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মোবাইলফোন অফিস ভাংচুরের ঘটনায় রাতে আলমডাঙ্গায় তুলকালাম কান্ড আলমডাঙ্গায় নৌকার ও স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলীর মোবাইলফোনের অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে পরস্পরের কর্মী সমর্থকের বিরুদ্ধে। কলেজপাড়ায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলীর নির্বাচনী অফিস ভাংচুর করা হলে এ সংবাদ জানতে পেরে পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা চাতালমোড়, কলেজপাড়া ও শেফা ক্লিনিকের পাশে এবং গোবিন্দপুর হরিতলার নৌকা প্রতিকের চারটি নির্বাচনী অফিস ভাংচুর করে।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কলেজপাড়াস্থ নৌকা প্রতীকের কর্মি ছাত্রলীগ নেতা পারভেজ মিডেলের বাড়িতে ইট ছোড়ে ও গেটে কুড়াল জাতীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। ১১ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে পরস্পরের অফিস ভাংচুরের পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের ও ভাংচুরকারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের মারমুখী অবস্থানে দুপক্ষের কর্মী পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরস্পর অফিস ভাংচুরের সময় নৌকার পক্ষের কর্মি বিপ্লব, রশিদ ও শাহীনকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা মেরে রক্তাত্ব জখম করে। তাদেরকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রথমে শেফা ক্লিনিকে ভর্তি করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী জাসদ নেতা নজরুল ইসলামের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ সংবাদ লেখাবধি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।