লগইন
দেশ ও বিশ্বের পরিবেশ রক্ষায় বন্ধু চুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
দেশ ও বিশ্বের পরিবেশ রক্ষায় বন্ধু চুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

মেহেরপু প্রতিনিধি \ বন্ধু চুলা একটি জ্বালানি সাশ্রয়ী, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু বান্ধব। বন্ধু চুলা পরিবার, দেশ ও বিশ্বের পরিবেশ রক্ষায় বন্ধুর মতন ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মসূচির অংশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হিসেবে রয়েছে। স্থানীয় সরকার, বিশেষ করে ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্থানীয় উদ্যোক্তা বন্ধু চুলা তৈরি ও বিক্রয় করে এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন প্রতি পরিবারের একটি করে বন্ধু চুলা ভর্তুকি মূল্য সরবরাহ করছে। বাংলাদেশের স্বাধীনতা ৫০ বছর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে ধোঁয়ামুক্ত পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয় স্থাপন এবং ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর সদর উপজেলা কোলা গ্রামে নারী উদ্যোক্তা মেসার্স বীনা এন্টারপ্রাইজ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেসার্স বীনা এন্টারপ্রাইজ কার্যালয়ের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা মেসার্স বীনা এন্টারপ্রাইজের সত্বাধিকারী বীনা খাতুন। সাংবাদিক ও গবেষক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুননেছা লতা, বন্ধু চুলার ইউনিট ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, ইউপি সদস্য ওয়াসিম হোসেন যুবলীগ নেতা রাহিনুর জামান পোলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন,শহর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইবনে মামুন প্রমূখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।