লগইন
দেশে করোনায় নতুন করে ২১ জনের মৃত্যু ও শনাক্ত ১৬৩৭ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
দেশে করোনায় নতুন করে ২১ জনের মৃত্যু ও শনাক্ত ১৬৩৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৩৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট পাঁচ হাজার ৬৮১ জন মারা গেলেন করোনায়। আর উল্লেখিত সময়ে নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৬২৭ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯০ হাজার ২০৬ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৭৮হাজার ৭১৪টি।

নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ২০ জন এবং বাড়িতে একজন। যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৫০-এর উপরে।

বিভাগ ভিত্তিক মৃত্যুর হিসাব

এ পর্যন্ত ঢাকা বিভাগে ২৯০৮ জন, চট্টগ্রাম ১১৩৮ জন, খুলনা ৪৫৭ জন, রাজশাহী ৩৬৫ জন, বরিশাল ১৯৭ জন, সিলেট ২৪০ জন, রংপুর ২৫৭ ও ময়মনসিংহ বিভাগে ১১৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন এক হাজার ৬২৭ জনসহ দেশে কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫ হাজার ৫৫৯ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৩১ মিনিট আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৩২ মিনিট আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৩ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৪ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৫ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৬ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।