লগইন
দারুস সুন্নাহ নূরানী একাডেমীর কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, সনদ প্রদান ও পুরস্কার বিতরণী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দারুস সুন্নাহ নূরানী একাডেমীর কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, সনদ প্রদান ও পুরস্কার বিতরণী

আলহামদুলিল্লাহ, গত বছরগুলোর মতো এ বছরও আলমডাঙ্গা দারুস সুন্নাহ নূরানী একাডেমী নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের বোর্ড সমাপনী পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ৬৮ জন শিক্ষার্থী এ বছর এ প্রতিষ্ঠান থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় সেরা ২০-এ স্থান পেয়েছে ৩ জন। মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে আব্দুর রহমান আলিফ, দ্বাদশ স্থান অধিকার করেছে সোয়াইব সানভি এবং অষ্টাদশ স্থান অধিকার করেছে মোঃ আব্দুল্লাহিল আলিফ। উল্লেখ্য, এ বছর (২০২৩ খ্রি.) বোর্ডের কেন্দ্রীয় সমাপনী পরীক্ষায় প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

গতকাল ২০ জানুয়ারি ২০২৪ খ্রি. শনিবার কাছারীপাড়া দারুস সুন্নাহ একাডেমীতে এ সকল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং দুআ মাহফিলের আয়োজন করা হয়। কৃতি ছাত্রছাত্রীদের হাতে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ও দারুস সুন্নাহ একাডেমীর সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ একাডেমীর পরিচালক ফেরদৌস ওয়াহিদ, আশরাফুল আলম, মুহতামিম মাওলানা ইমদাদুল হক, আমীনুত তালীম হাফেজ আব্দুর রহমান, দাতা সদস্য মোঃ শোয়েব আলী (টেম মোল্লা), আলমডাঙ্গা ইসলামিয়া মাদরাসার অন্যতম পরিচালক মাহফিল উদ্দিন মানিক, তা'লীমুল কুরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কারি সাদিকুর রহমান, উসমানপুর ফাজিল মাদরাসার প্রভাষক মফিজুর রহমান, দারুস সুন্নাহ নূরানী একাডেমীর শিক্ষকবৃন্দ এবং কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। কারি সাদিকুর রহমানের দুআর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

২ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

২ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৬ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৭ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৭ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৮ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৮ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।