লগইন
দামি মোবাইলফোনের লোভ সামলাতে না পেরে দোকানে চুরি : ৪ কিশোর গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামি মোবাইলফোনের লোভ সামলাতে না পেরে দোকানে চুরি : ৪ কিশোর গ্রেফতার

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের মুক্তা কম্পিউটার এন্ড মিউজিক পয়েন্টে চুরির ঘটনায় চোরাই মালামালসহ ৪ কিশোরকে আটক করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে।

জানা গেছে, উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের সোহবার হোসেনের ছেলে আনিছুর রহমান আলো হাটবোয়ালিয়া বাজারে মুক্তা কম্পিউটার এন্ড মিউজিক পয়েন্ট নামক দোকানে মোবাইলফোনের ব্যবসা করেন। ওই দোকানে গত ১ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি রাতে চুরির ঘটনা ঘটে। এক মাসের ব্যবধানে দুইবার মোবাইলের দোকানে চুরির ঘটনায় আনিছুর রহমান আলো আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার দিন চোরচক্র মোবাইলের দোকান থেকে হার্ডডিস্ক, মেমোরি কার্ড, মোবাইল, এলইডি মনিটর, পেনড্রাইভ, হেডফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এদিকে, গাংনী উপজেলার শালদহ গ্রামের সায়েদুল ইসলামের ছেলে সুয়াইফ হাসান সুজান। সুজান থাকেন আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে নানা শাহজাহানের বাড়িতে। গত ২১ ফেব্রুয়ারি পুলিশ নানা বাড়িতে অভিযান চালিয়ে সুয়াইফ হাসান ওরফে সিজানের(১৬) নিকট থেকে একটি চোরাই মোবাইলফোন উদ্ধার করে। সুজানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চুরি করা মোবাইলফোন ব্যবহার করছে বলে জানায়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ হাটবোয়ালিয়া গ্রামের আজমতুলের ছেলে আব্দুল্লাহ আল ফুয়াদ (১৫), বগাদী গ্রামের আব্বাস আলীর ছেলে রেশাদ আলী (১৬) ও নগরবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার শুকুর আলীর ছেলে সাইফুল ইসলাম ওরফে শান্ত(১৭) আটক করে। আটকের পর ফুয়াদের বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোনসহ চোরাই মালামাল উদ্ধার করে। ২২ ফেব্রুয়ারি তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার হওয়া ৪ কিশোরই হাইস্কুলের ছাত্র।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৩ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৩ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৪ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৪ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১০ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১২ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।