লগইন
ডাউকি ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক তরিকুল ইসলাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৩৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ডাউকি ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক তরিকুল ইসলাম


আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) পেলেন ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ালীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তরিকুল ইসলামের হাতে নৌকা প্রতিকের মনোনয়ন পত্র তুলে দেন।


আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করার জন্য গত ১৭ সেপ্টম্বর ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর নাম আসে। ৫ জন প্রার্থীর নাম পাঠানো হয় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট। জেলা থেকে কেন্দ্রে পাঠানে হয় সেই নামের তালিকা। কেন্দ্র যাচাই বাছাই শেষে ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলামকে।


নৌকার মনোনয়ন লাভ করায় তরিকুল ইসলাম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা ও চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি ইউনিয়নের সকল নেতা কর্মিকে নৌকার পক্ষে ভোটের মাঠে নামার আহবান জানিয়েছেন।


প্রসঙ্গত, আগামি ২০ অক্টোবর ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে অনুষ্ঠিত হবে। একই দিন খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বারের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মতো ডাউকি ইউনিয়ন ও খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচনে ইভিএম-র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস দায়িত্ব পালন করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।