লগইন
ঝিনাইদহ সদরে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, ঝিনাইদহে নুর ডেন্টালের মালিকের মৃত্যু,
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ সদরে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, ঝিনাইদহে নুর ডেন্টালের মালিকের মৃত্যু,


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ডেন্টাল চিকিৎসক ডাঃ আব্দুল আলীম খান ঝান্টু’র (৬২) মৃত্যু হয়েছে। নুর ডেন্টালের মালিক আব্দুল আলীম ঝান্টু ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার মৃত আব্দুর রউফ খানের ছেলে। এছাড়া জেলা শহর ও বিভিন্ন গ্রামে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ জন। এই নিয়ে ঝিনাইদহে ২৯ জনের মৃত্যু হলো।

রোববার পর্যন্ত সমগ্র জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ১৬২৪ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস ও ইসলামিক ফাউন্ডিশনের লাশ দাফন কমিটি সুত্রে এ তথ্য জানা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ২৩ আগষ্ট আলীম খানের করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে তিনি মারা যান। রোববার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশনা মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা তাকে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করেন।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ জানান, নতুন করে ঝিনাইদহের ৫ উপজেলায় ২০ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৯ জন, শৈলকুপায় ৫, মহেশপুর ৪ ও কোটচাঁদপুর এবং কালীগঞ্জে একজন করে রয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক।

সদরে এ পর্যন্ত ৮০৯ জন, শৈলকুপায় ১৯৯, হরিণাকুন্ডু ৯৪, কালীগঞ্জে ৩৬৯, কোটচাঁদপুরে ১০২ ও মহেশপুরে ৫৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হারের দিক থেকেও সদর উপজেলা এগিয়ে আছে। সদরে মোট মৃত্যুর সংখ্যা ১৬ জন। স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা না মানার ফলে ঝিনাইদহ শহরসহ বিভিন্ন গ্রামে মৃত্যু ও আক্রান্ত’র হার বাড়ছে বলে করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১২ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৫ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৬ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৭ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৮ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।