লগইন
ঝিনাইদহ শৈলকুপার টিকটক বস আশরাফুল মন্ডল রাফির সর্বোচ্চ শাস্তির দাবী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২১ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ শৈলকুপার টিকটক বস আশরাফুল মন্ডল রাফির সর্বোচ্চ শাস্তির দাবী


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- টিকটক বস ক্ষ্যাত আশরাফুল মন্ডল ওরফে রাফির বাড়ী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামে। তার নারী পাচার ও টিকটক কান্ডে পুরো এলাকা থমথমে হয়ে গেছে। এলাকাবাসী রাফি’র এহেন কর্মকান্ডে যেমন অবাক হয়েছে অন্যদিকে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছে। রাফিসহ এ সিন্ডকেটের সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবী ও টিকটিক মতো অশ্লীল এ্যাপস বন্ধের দাবী করেছে পাড়া-প্রতিবেশী ও জনপ্রতিনিধিরা। জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামের হতদরিদ্র আইনউদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে রাফি ওরফে বস রাফি। ৭ভাই-বোনের মধ্যে (চার ছেলে তিন বোন) সবচেয়ে ছোট রাফি।

পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় ১২ বছর আগে রাফি ভারতে কাজের উদ্দেশ্যে যায়। সেখানে প্রাইভেট কারের ড্রাইভারী করতো সে। বছরে দুই/তিনবার দেশে আসতো। অন্য ভাই-বোনের সাথে সম্পর্ক ভালো না হওয়ায় রাফির কাছে থাকতো তার বাবা-মা। গত ৩ বছর আগে সে বিবাহ করে কুষ্টিয়ার মেয়ে বন্যাকে। তাদের একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, রাফির টিকটক ভিডিও ভাইরাল ও দেশের সবচেয়ে বড় নারী পাচার সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার খবরে আমরা গ্রামবাসী একদিকে যেমন হতভম্ব। অন্যদিকে প্রচন্ডভাবে ক্ষুব্ধ। তারা দরিদ্র পরিবার।

হঠাৎ গত ১-দেড় বছরে গ্রামে চোখধাধাঁনো বাড়ী করে সে। চলাফেরাও ছিল অন্য ৮/১০জনের মতো না। আমাদের এলাকার মান-সম্মান যে ধুলোয় মিশিয়ে দিয়েছে এমন কুলাঙ্গারের আমরা সর্বোচ্চ শাস্তী দাবী করছি। এলাকার উঠতি বয়সী তরুণ অনিক বলেন, অশ্লীলতা, নোংরামির আরেক নাম টিকটক। সরকারের উচিত খুব দ্রæত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় খুব বড় ক্ষতি হয়ে যাবে সমগ্র জাতির। শৈলকুপা সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান মামুন বলেন, এরা মানুষ না। মুনষ রুপী হায়না। নোংরা টিকটকসহ অশ্লীলতা আমরা কোন ভাবেই সাপোর্ট করি না। এর পর আবার নারী পাচারের হোতা রাফি। সে আমাদের এলাকার ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। সরকারের উচিত সে সহ সকল সম্পৃক্তদের কঠিন থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা।

তিনি আরো বলেন, রাফি ভারতের ব্যাঙ্গালুরু থেকে বাংলাদেশে এসে ঝিনাইদহের বাড়ীতে অবস্থান করে। পরে তাকে ঝিনাইদহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার এইড কমপ্লেক্সে নিয়ে রাখা হয়। সেখান থেকে ঢাকা র্যাব তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। উল্লেখ্য, উঠতি বয়সী ছেলে-মেয়েদের বাঁচাতে ও পরবর্তী প্রজন্মের সুরক্ষায় টিকটক , লাইকির মতো এ্যাপস বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টব্যাপী চলা এ মানববন্ধনের আয়োজন করে ঝিনাইদহ বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

১ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।