লগইন
ঝিনাইদহ এলজিডির সেই গাড়ি চালক জগলু খুনে স্ত্রীসহ চারজন অভিযুক্ত- পিবিআই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহ এলজিডির সেই গাড়ি চালক জগলু খুনে স্ত্রীসহ চারজন অভিযুক্ত- পিবিআই


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝিনাইদহের গাড়ি চালক এটিএম হাসানুজ্জামান জগলু হত্যা মামলায় স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।

তিনি জানান, ‘১৯ সেপ্টেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেছেন। তদন্ত শেষে সদর কোর্টে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক গাজী মো. মাহাবুবুর রহমান।’ অভিযুক্ত আসামিরা হলেন- নিহত জগলুর স্ত্রী কুষ্টিয়া স্কুলপাড়ার মৃত খন্দকার আব্দুস সামাদের মেয়ে তহমিনা পারভীন তমা ওরফে হালিমা, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার তাজপুর গ্রামের মৃত কবির হোসেন ছেলে ঢাকার বাসিন্দা মোরসালিন ভুইয়া মিশু, বরিশাল বানারীপাড়ার থানার পশ্চিম জিরারকাঠি গ্রামের মৃত আব্দুল হালিম ঢালীর ছেলে ঢাকার বাসিন্দা আল আমিন ঢালী ও খুলনা ডুমুরিয়ার নরনিয়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে ঢাকার উবার চালক হুসাইন আহমেদ। জানা যায়, জগলু ঝিনাইদাহ এলজিইডি’র অফিসের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অফিসের ডরমেটরিতে থাকতেন।

২০১৯ সালের ২৭ আগস্ট রাতে অফিসে কর্মরত আনসার সদস্যকে জানয়ে তিনি ভাইরা বাড়ি দাওয়াত খেতে যান। এরপর তিনি আর ফেরেননি। পরদিন সকলে কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতার মাধ্যমে পরিবারের সদ্যরা সংবাদ পেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করে। এর আগে কোতয়ালি থানা পুলিশ খুলনা-কুষ্টিয়া মহাসড়কের যশোরের চুড়ামনকাঠি-বারিনগরের মাঝামাঝি রাস্তার পাশ থেকে অপরিচিত এক ব্যাক্তির লাশ উদ্ধার করে।

ওই বছরের ২৮ আগস্ট নিহতের ভাই এটিএম হাকিমুজ্জামান কাবলু অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের দেয়া বক্তব্য যাচাই বাছাই করে হত্যার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজনকে আটক দেখানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৫ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৯ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১০ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৪ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।