সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ আব্দুল্লা আল মামুন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আজ থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচীতে ভূমি মালিকরা তাদের জমির রেজিষ্ট্রেশন, অনলাইনে নামজারী আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদাণ করতে পারবে। সেই সাথে ভূমি সেবা ডিজিটালাইজেশন সম্পর্কে ধারনা পাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
১ মিনিট আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে