লগইন
ঝিনাইদহে সাবেক সেনা সদস্য ও পাউবোর কর্মচারীসহ করোনায় ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৬ জন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে সাবেক সেনা সদস্য ও পাউবোর কর্মচারীসহ করোনায় ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ২৬ জন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর মিছিলে যাগ হলে ২৬ জনের নাম। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার মাসুদুর রহমানের ছেলে মাগৃরা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মোর্শেদ বিন মাসুদ সুইট, মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর কবীর ও হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানান। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ আগষ্ট মোর্শেদ বিন মাসুদ সুইট করোনায় উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মোর্শেদ বিন মাসুদ সুইট দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বিভিন্ন সমাজসেবা সংগঠন ও দানশীল ব্যক্তিদের সহায়তায় সুইটের চিকিৎসার জন্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন।

এদিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর কবীর ৩১ জুলাই করোনা উপসর্গ নিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। গত ৪ আগষ্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরদিন তাকে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় হরিণাকুন্ডু উপজেলার সড়াবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন। হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সাবেক সেনা সদস্য পান্টু বিশ্বাসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। দুই জনোর লাশ ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির তত্বাবধানে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয়। এই নিয়ে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে ৪৭ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

১ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

১ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৫ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৬ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৬ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

৯ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

৯ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১০ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১০ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।