লগইন
ঝিনাইদহে সন্তান নিখোঁজ: খুঁজছে বাবা-মা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে সন্তান নিখোঁজ: খুঁজছে বাবা-মা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া জুই খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
৩১ আগষ্ট বিকালে জুই আত্মীয়ের বাসা থেকে নিজের বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে আর ফেরেনি। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা মোহাম্মদ জাহানারা খাতুন।

জিডিতে বলা হয়েছে, ৩১ আগস্ট (সোমবার) বিকালে সদর থানাধীন বৈডাঙ্গা বাজার আত্মীয়ের বাসা থেকে ইজি বাইকে উঠে নিজ বাড়ি বড় কামার কুন্ডুর উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেনি। নিকটতম সকল আত্মীয়ের বাড়িতে খোঁজখবর নিয়েও নিখোঁজ জুইয়ের কোনো পাওয়া যায়নি। জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, জুইয়ের গায়ের রং শ্যামবর্ণ।

গলায় একটি ভেনিটি ব্যাগ ছিলো। এছাড়া হাতে থাকা একটা শপিং ব্যাগের ভেতরে জামা কাপড় ছিলো। নিখোঁজ জুইয়ের মামা মাহমুল্লাহ রিয়াদ বলেন, জুই নিখোঁজ হবার পরে অনেক খোঁজাখুঁজি করেছি। কোনো মাধ্যমেই কুলকিনারা পাচ্ছি না।

তবে বৈডাঙ্গা গ্রামের পরিচিত একজন আমাদেরকে জানিয়েছে জুইকে ঝিনাইদহের পাগলা কানাই সড়কের দিকে এক পলক যেতে দেখেছিলো। নিখোঁজের সন্ধান পেলে ঝিনাইদহ সদর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছে তার পরিবার।

অথবা নিখোঁজ জুইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ০১৬৪০১৩২০৫২ বা ০১৭৫৩৭৩৩২১৭ নাম্বারে ফোন করুন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।