লগইন
ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ, আমজনতার অভিনন্দন প্রদাণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ, আমজনতার অভিনন্দন প্রদাণ

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ- ঝিনাইদহে মহা ধুম ধামে উৎযাপন করা হয়েছে বিশিষ্ট সংগঠন মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ। এসময় উপস্থিত আমজনতা বিশিষ্ট সংগঠন মানব কল্যাণ সংঘের প্রতি অভিনন্দন প্রদান করেন। ৭ই অক্টোবর ২০২৪ ইং তারিখ শুক্রবার বিকাল খেকে রাত পর্যন্ত ঝিনাইদহ চুয়াডাঙ্গা হাইওয়ের বর্ষা পাম্প এলাকার আখ সেন্টার মাঠে অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়েছে।


নব সেবার জন্য প্রতিষ্ঠিত মানব কল্যাণ সংঘ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব সজিব হোসেনের মাধ্যমে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ অনুষ্ঠানটি উৎযাপন শুরু হয়। পরে গ্রামীন খেলা ধুলার পর্ব শেষ করে কাউয়ালী গানের পর্ব শুরু হয়।


কাউয়ালী গানে অংশগ্রহন করেন ঝিনাইদহের বিক্ষাত কাওয়ালী গোষ্ঠি কাফেলাসহ কয়েকটি গ্রুপ। এসময় মানব কল্যাণ সংঘসহ ১৪ টি স্বেচ্ছাসেবক ও সমাজ সেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সেসময় ১৪ টি স্বেচ্ছাসেবক ও সমাজ সেবক দলের নেতা কর্মীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা মূলক কার্যক্রমের ধরন ও শিক্ষামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ অনুষ্ঠানে ঝিনাইদহ শহরের বিভিন্ন শ্রেনী পেশার আম জনতা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঝিনাইদহের আলোচিত সমাজ সেবক জহির রায়হান, স্থানীয় বিএনপি নেতা সোহেলসহ আরো অনেকে। মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ উৎযাপন উপলক্ষে উপস্থিত আমজনতা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সজিব হোসেনকে ধন্যবাদ জ্ঞাপণসহ মানব কল্যাণ সংঘের সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটির পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন। অনুষ্ঠানের শেষাংশে পুরষ্কার বিতরণ ও ভুরিভোজের আয়োজন করা হয়।


অনুষ্ঠানটির সূচনাকালে সজিব হোসেন বলেন, গত চার বছরে মানব কল্যাণ সংঘের মাধ্যমে এলাকার অসহায়, গরীব ও দুস্থদের মাঝে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ৬টি পরিবারকে স্বাবলম্বিসহ শতধিক পরিবারকে সহায়তা প্রদাণ করা হয়েছে। এছাড়া এলাকার অসহায়, গরিব ও ফকিরদের মাঝেও নিয়মিত খাবারের ব্যাবস্থাও করছে মানব কল্যাণ সংঘ।


তাছাড়া নিয়মিত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন, চিকিৎসা সেবা, রক্ত প্রদান করাসহ সমাজের অসহায় নিম্মবিত্তদের বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকেন মানব কল্যাণ সংঘ। এসব টাকা পয়সা মানব কল্যাণ সংঘের সদস্যরা নিজেদের সদস্যদের মধ্য থেকে চাঁদা তুলে ও কিছু প্রবাসীর অনুদানে অসহায়, গরীব ও দুস্থদের সাহায্য ও সহযোগিতা করছেন।


সজিব আরো বলেন প্রতিষ্ঠানটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় আড়াই শত। এখনো সদস্য ভর্তি চলমান রয়েছে। এছাড়াও সমাজে যে কোনো স্বহৃদয়বান ব্যাক্তিবর্গ সাহায্য সহযোগিতা করতে চাইলে ০১৭১১-৭৪৯০২০ নাম্বারে যোগাযোগ করে মানব সেবায় অংশ গ্রহন করতে আহবান করেছেন মানব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মোঃ সজিব হোসেন।


উল্লেখ্য, মানব কল্যাণ সংঘের উক্ত দিনব্যাপী অনুষ্ঠানটির স্পন্সর করেছেন দেশের বিশিষ্ট কোম্পানি পেট্রা প্রোডাক্ট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

২ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৩ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৩ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৪ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৪ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৭ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৭ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।